ঘরে সহজ উপায়ে আলু পরোটা বানানোর রেসিপি | Soft & Tasty Aloo Paratha Recipe in Bengali

 

 ঘরে বানানো আলু পরোটা – আমার বাসার স্পেশাল রেসিপি

 পরোটা আমাদের সবার প্রিয় একটি নাস্তা। বিশেষ করে শীতের সকালে গরম গরম আলু পরোটা আর দই বা আচার হলে আর কিছু লাগে না। আজ আমি শেয়ার করছি আমি বাসায় যেভাবে আলু পরোটা বানাই – একদম সহজ পদ্ধতিতে, কিন্তু স্বাদ হবে দারুণ।


 উপকরণ

 ময়দার ডো-এর জন্য:

  • আটা – ২ কাপ

  • লবণ – আধা চা চামচ

  • তেল – ১ চা চামচ

  • পানি – প্রয়োজন মতো                      

  •      


  •                                                         amazon shop now

 আলুর পুরের জন্য:

  • সেদ্ধ আলু – ৩–৪টি মাঝারি সাইজ

  • কাঁচা মরিচ কুচি – ১–২টি

  • পেঁয়াজ কুচি – ১টি ছোট

  • ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ

  • লবণ – স্বাদমতো

  • লাল মরিচ গুঁড়া – আধা চা চামচ

  • ভাজা জিরা গুঁড়া – আধা চা চামচ

  • গরম মসলা – সামান্য


 ধাপ ১: ডো তৈরি

প্রথমে একটি বড় বাটিতে আটা, লবণ ও তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে পানি দিয়ে নরম ডো বানান। খুব বেশি শক্ত বা নরম করবেন না। ডো তৈরি হয়ে গেলে ১৫–২০ মিনিট ঢেকে রেখে দিন।

 ধাপ ২: আলুর পুর তৈরি

সেদ্ধ আলু ভালোভাবে চটকে নিন যেন কোনো দানা না থাকে। এবার এতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনেপাতা, লবণ, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
পুর যেন বেশি ভেজা না হয় – তাহলে পরোটা বেলতে সমস্যা হবে।

ধাপ ৩: পরোটা বানানো

ডো থেকে লেচি কেটে নিন। প্রতিটি লেচি ছোট রুটির মতো বেলে নিন। এরপর মাঝখানে ২ চামচ আলুর পুর দিয়ে চারপাশ মুড়িয়ে নিন।

হালকা হাতে আবার বেলে নিন গোল আকারে। খুব বেশি চাপ দেবেন না, তাহলে পুর বের হয়ে যেতে পারে।

ধাপ ৪: ভাজা

চুলায় তাওয়া গরম করুন। তাওয়ার ওপর পরোটা দিয়ে এক পাশ হালকা সেঁকে নিন। তারপর উল্টে দিয়ে সামান্য তেল বা ঘি দিন। দুই পাশ সোনালি করে ভেজে নিন।

গরম গরম নামিয়ে ফেলুন।


           Seemore..

 পরিবেশন

আমি সাধারণত আলু পরোটা পরিবেশন করি:

  • টক দই

  • আমের আচার

  • টমেটো সস

  • গরম চায়ের সাথে

 বিশেষ টিপস (Perfect Soft Paratha Tips)

✔ আলুর পুর একদম মসৃণ হতে হবে
✔ ডো বানানোর পর বিশ্রাম দিলে পরোটা নরম হয়
✔ মাঝারি আঁচে ভাজুন – বেশি আঁচে পুড়ে যাবে
✔ চাইলে সামান্য কাসুরি মেথি দিতে পারেন বাড়তি স্বাদের জন্য

মন্তব্যসমূহ